Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিএনপি নেতা মোহন মন্ডলের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত বিদায়

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডল (৭০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাঁর জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহন মন্ডল মারা যান। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৌলতদিয়া বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

জানাজার আগে ও পরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিনের পরিচিত মোহন মন্ডলের মৃত্যুতে স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।

জানাজায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “মোহন মন্ডল ও আমি একসঙ্গে পড়াশোনা করতাম। মোহন খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষ ছিলেন। রাজনীতিতে তাঁর অনেক অবদান রয়েছে। দৌলতদিয়ার যেকোনো সামাজিক বা জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে মানুষ তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করতেন। আজ দৌলতদিয়াবাসী একজন আপন মানুষকে হারালেন। এই অপূর্ণতা কখনো পূরণ হবে কি না জানি না। আমরা সবাই মোহন মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

মৃত্যুকালে মোহন মন্ডল দুই স্ত্রী, এক ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।