Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পেলেই ফরম ফিলাপের টাকা দেবেন সভাপতি

কালকিনি প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সমিতির হাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পেলে ফরম ফিলাপের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি কামরুল হাসান লিটন তালুকদার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভাপতি কামরুল হাসান লিটন তালুকদার বলেন, “২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৮০০ নম্বর পাবে, তাদের ফরম ফিলাপের টাকা আমি দেব।”

শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে লেখাপড়ায় মনোযোগী করার উদ্দেশ্যেই এমন ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেন।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য বাদল বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আব্দুল করিম খান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল লতিফ, জসিম উদ্দিন হাওলাদার ও নুর মোহাম্মদ সরদার।

এছাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি বিএম রেজাউল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কান্যান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং ভালো ফলাফলের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।