স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলায় চাচার বিরুদ্ধে তার ৭ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুর মা সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে রেখে তার মা বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। একই দিন শিশুর বাবা রাজমিস্ত্রির কাজে বাড়ির বাইরে যান। বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল থেকে ফিরে মা দেখতে পান তার মেয়ে ঘরে অন্ধকার অবস্থায় রয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, শনিবার সকাল প্রায় ১০টার দিকে চাচা তার সঙ্গে অনৈতিক কাজ করেছে। এ ঘটনায় রোববার রাতেই সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর মা।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার সোমবার (৫ অক্টোবর) দুপুরে জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

