দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন ধরনের সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির আশ্রায়ন বিওপির টহল দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কৃষির গুরুত্বপূর্ণ উপকরণ সার অবৈধভাবে দেশের বাইরে পাচার ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

