Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজারে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙন প্রতিরোধে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভাঙনকবলিত বড়দিয়া বাজার এলাকা পরিদর্শন করেন ইউএনও মো. জিন্নাতুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন চা-দোকানি ও নার্সারি ব্যবসায়ীর মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. জিন্নাতুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে জিওব্যাগ ফেলে প্রাথমিকভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে আকস্মিক নদীভাঙনে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের ব্লকবাঁধানো এলাকার প্রায় ৪০ হাত নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৮ থেকে ১০টি চায়ের দোকান, পাঁচটি নার্সারি ও কয়েকটি গুদামঘর নদীতে বিলীন হয়ে যায়। ফলে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

নদীভাঙনে ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বাজার ও অবশিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় দ্রুত স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।