Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

মেহেরপুর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি হলে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে শওকত আরা আক্তার উর্মি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” বর্তমান সরকার জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব সময় পাশে রয়েছে। অতীতে মানুষ তাদের সঙ্গে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছেন। জনগণের পাশে থেকে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষের বসবাসের অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হলো সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে জাবেদ মাসুদ মিল্টন বলেন, সমাজের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চান। মেহেরপুরের মানুষ কোন ধর্মের, সেটি বড় বিষয় নয়; সবাই এ জেলার বাসিন্দা।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।