মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও এলপিজি গ্যাস সরবরাহকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকায় একটি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন খান ওই ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিখোলা এলাকার মসজিদের সামনে মোটরসাইকেলটির সঙ্গে এলপিজি গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত একটি ছোট ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

