Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, ২৫ হাজার চারা বিতরণ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও ২৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শাহবাজ টুরিজমের সিনিয়র কো-অর্ডিনেটর মনিরুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী ও সংগঠক অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এ কে এম শহীদুল আলম এবং অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদসহ অন্যরা।

আয়োজকরা জানান, ১৬ ও ১৭ অক্টোবর দুই দিনব্যাপী অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এদিকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১২ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। আগামী এক বছরের মধ্যে বাকি ১৩ হাজার চারা রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।