Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মাগুরার মহম্মদপুরে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী অভিযানে প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশোধিত ২০১৯ সালের বিধান অনুযায়ী ৪, ৫ ও ৬ ধারার শর্ত লঙ্ঘনের দায়ে আইনটির ১৪, ১৫ ও ১৬ ধারায় সংশ্লিষ্ট ভাটার মালিকদের জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।