সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে অগ্নিকাণ্ডে আকিদুল ইসলামের বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাওড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত আকিদুল ইসলাম মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি পরিবারটিকে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন এবং পরবর্তীতে ক্ষতিপূরণের আশ্বাস দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

