Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ২১ রোগী

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
অক্টোবর ২৬, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের মধ্যে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত। প্রতিদিন নতুন রোগী আসায় হাসপাতালটিতে বাড়ছে রোগীর চাপ। পাশাপাশি সাধারণ জ্বর, টাইফয়েড, ডায়রিয়া ও হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এতে স্থানীয় ক্লিনিক ও সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীদের ভিড় বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২১ জন ডেঙ্গু আক্রান্ত। ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দেখা দিয়েছে তীব্র শয্যাসংকট। শয্যা না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী সুরাজ বিশ্বাস, মিতালী বাড়ৈ ও রত্না বিশ্বাসসহ কয়েকজন জানান, তাঁরা গত কয়েক দিন ধরে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পাওয়ায় বাধ্য হয়ে এভাবে থাকতে হচ্ছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। তবে নানা সংকটের মধ্যেও চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিচ্ছেন বলে জানান তাঁরা।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, দূরদূরান্তের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। রোগীর চাহিদার তুলনায় চিকিৎসাসামগ্রী অপ্রতুল। এ ছাড়া ৩১ শয্যার জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের বেশ বেগ পেতে হচ্ছে। এরপরও সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।