Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনে সাপের কামড়ে জেলে আহত, হাসপাতালে ভর্তি

শরণখোলা প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনে সাপের কামড়ে সবুর খলিফা (৪৬) নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। পরে বনরক্ষীরা তাঁকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত সবুর খলিফা শরণখোলা গ্রামের বাসিন্দা। তাঁর মহাজন মৎস্য আড়তদার মো. আফিকুল জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে শৌলা খালে মাছ ধরার সময় সবুরকে সাপে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুঠোফোনে খবর পেয়ে তাঁকে উদ্ধারে বন বিভাগের সহায়তা চান তিনি। গত ২২ অক্টোবর শরণখোলা ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে মাছ ধরতে সুন্দরবনে যান সবুর।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মো. আমির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাপের কামড়ে আহত ওই জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা অনেকটা স্থিতিশীল।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সাপের কামড়ে আহত জেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।