Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বৃক্ষরোপণ ও মাদক-বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

মো. মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এ ছাড়া কালকিনি ফাজিল মাদরাসা প্রাঙ্গণে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি (লেইস) প্রকল্পের আওতায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস।

অন্যদিকে, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত সচেতনতামূলক সভায়ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন ইউএনও কিশোর কুমার দাস।

এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মাদারীপুরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশীদ খান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এসব কর্মসূচি আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ২১ দিনব্যাপী চলবে।

অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনি থানার তদন্ত কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিবাহ নিবন্ধক (কাজি), শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।