Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলবায়ু ও জেন্ডার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জলবায়ু ও জেন্ডার বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সম্মেলনকক্ষে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিব)-এর আয়োজনে ‘বাংলাদেশে রূপান্তরকালীন ন্যায্যতা ২০২৬’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

রিবের পরিচালক সুমাইয়া বেগমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আলেয়া খাতুন, প্রভাষক অচিন্ত্য সাহা, সাংবাদিক এম এ ফয়সল, রিব কর্মকর্তা সাইয়েদ নাভিদ আঞ্জুম হাসান ও চৈতন্য দাস এবং ইউপি সদস্য খশরু রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংলাপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডারবিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।