Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

পথসভায় মো. সুজন মোল্লা বলেন, ‘ডিসেম্বরে আপা আসবেন, আপা আসবেন—এমন খবর শুনে যারা নাচছেন, তাদের উদ্দেশে বলতে চাই, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য অন্য কাউকে প্রয়োজন হবে না। যুবদলের নেতাকর্মীরাই যথেষ্ট।’ এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সুজন মোল্লা আরও বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। কমিটি না থাকলেও নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দ্রুত বাগেরহাট জেলা যুবদলের কমিটি গঠনের দাবি জানান তিনি। সুজন মোল্লা বলেন, দ্রুত কমিটি গঠন করা হলে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। দায়িত্ব নিয়ে সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে চান বলেও জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে র‍্যালি ও পথসভায় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দ্রুত কমিটি গঠনের দাবি উঠে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।