Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকারি অংশীজনদের সভা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) পরিচালিত প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ বিষয় নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। ইসিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারাদারের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং হালনাগাদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের দায়িত্ব এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় প্রতিনিধি ও সিপিসি নেতৃবৃন্দ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।