Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নববিবাহিত যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও স্যালোইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজীপাড়া সংলগ্ন গাজী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়া গ্রামের বদিরুল ইসলামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসার কাজে জিসান কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন। কাজ শেষে স্যালোইঞ্জিনচালিত আলগামনে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭) সঙ্গে আলগামনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে আরও জানা গেছে, মাত্র দুই মাস আগে নিজ উপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন জিসান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।