Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে রাতের আঁধারে ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে রাতের আঁধারে ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে তাদের।

সোমবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঋণ ও ধারদেনা করে ১২ জন কৃষক প্রায় ১০ বিঘা জমিতে উন্নত জাতের শিম চাষ করেছিলেন। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে গাছগুলোর পরিচর্যা করে আসছিলেন তারা। ইতোমধ্যে গাছে ফুল ও শিম ধরতে শুরু করেছিল। তাদের আশা ছিল, আর এক থেকে দুই সপ্তাহের মধ্যে শিম বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি কিছুটা লাভের মুখ দেখবেন। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে শিমগাছের গোড়া কেটে দেওয়ায় তাদের সেই স্বপ্ন ভেঙে গেছে।

কৃষকদের অভিযোগ, দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।