Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে শহীদ মনোয়ার নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ প্রদান এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক এ এফ এম মনসুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুমের মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রথম ও শেষ সবক প্রদান করেন এবং দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাইয়ের ব্যবসায়ী ও হিমেল গার্মেন্টসের স্বত্বাধিকারী আলহাজ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুজাহিদ খান।

বক্তব্যে মাওলানা মুজাহিদ খান বলেন, কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার মধ্যেই মানবজাতির শান্তি ও সফলতা নিহিত। নতুন প্রজন্মকে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারলে ভবিষ্যতে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়তা হবে। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে নূরানী শিক্ষা ব্যবস্থা শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়সাঁওতা গ্রামের সমাজসেবক আলহাজ মো. খলিলুর রহমান, নওগাঁর ব্যবসায়ী আলহাজ আব্দুল কালাম আজাদ ও সমাজসেবক আলহাজ সাজেদুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবরারুল হক, মাওলানা মোর্শেদ আলম এবং শহীদ মনোয়ার নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষক কারী সালমান হোসেনসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।