Nabadhara
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, মামার বিরুদ্ধে ভাগিনার হাত কেটে দেওয়ার অভিযোগ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ভাগিনার এক হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন মামার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় সোহাগ ইসলামকে স্থানীয়দের সহযোগিতায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ভোগনগর ইউনিয়নের পশ্চিম কালাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগ ইসলাম ওই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

সোহাগ ইসলামের অভিযোগ, তাঁর বড় মামা আশরাফুল ইসলাম ও ছোট মামা বাবু তাঁদের বাড়ির গোবরের স্তূপ থেকে গোবর নিয়ে নিজেদের জমিতে ব্যবহার করছিলেন। এ সময় তিনি গোবর নেওয়ার প্রতিবাদ করলে দুই মামার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামাদের পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে তাঁকে, তাঁর মা ও বোনকে মারধর করেন।

সোহাগের ভাষ্য, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁর এক হাত কেটে দেওয়া হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলাম ও তাঁর ছোট ভাই বাবু জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। সোহাগ তাঁদের কাছে জমি পেলে তাঁরা তা ছেড়ে দেবেন। এ জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে। তবে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তাঁরা স্বীকার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামা-ভাগিনার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহাগ ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ ইসলাম বলেন, তাঁর মামাদের কাছে চার শতাংশ জমি পাওনা রয়েছে। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমির বিরোধকে কেন্দ্র করেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সোহাগ বলেন, “আমি আমার পাওনা চার শতাংশ জমি চাই। আমার ওপর যে অন্যায় ও নির্যাতন করা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন মামা-ভাগিনার এমন সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।