Nabadhara
ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরন

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

রাজনীতির ডেমরায় অসহায় মানুষদের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হাঁসির প্রদীপ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বিকেলে কোনাপাড়ায় দুইজন দু:স্থ নারীর মাঝে ২টি সেলাই মেশিন ও ২২০ জনের মাঝে খাদ্য সামগ্রী এবং ৩০ জন শিশুদের মাঝে পোষাক বিতরন করা হয়েছে।

অপরদিকে দেইল্লা ইয়ুথ ক্লাবের উদ্যোগে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শিশুদের মাঝে পোষাক বিতরণ করা হয়েছে। আব্দুল খালেক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, ডেমরা ভালান্টিয়ার্স এর তত্বাবধানে এবং বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় পৃথক এ কর্মসূচী পালন করা হয়। কোনাপাড়ায় খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি এবং দেইল্লা খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি,এইচ,এস ৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন। এ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারুন-উর রশীদ, ইঞ্জিনিয়ার ওয়াদুদ, কমরেড ইলয়াস, ডেমরা ভলান্টিয়ার্স এর সাধারন সম্পাদক মনিরুজ্জামান, রফিকুল ইসলামসহ উভয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।