Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নিখোঁজ দেখিয়ে এনআইডি কার্ড বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

MEHADI HASAN
এপ্রিল ২৯, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : 

বাগেরহাটের চিতলমারীতে ষড়যন্ত্রমূলক ভাবে নিখোঁজ দেখিয়ে সম্পদ আত্মসাত ও জাতীয় পরিচয়পত্র বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফণি ভূষণ মন্ডল নামে এক বৃদ্ধ।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় সদর ইউনিয়নের খড়িয়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আড়–য়াবর্ণী গ্রামের মৃত রবিন্দ্রনাথ মন্ডলের ছেলে ফণি ভূষণ মন্ডল বলেন, আমার পৈত্রিক সম্পত্তি অবৈধ ভাবে গ্রাস করতে একটি কুচক্রী মহল আমাকে নিখোঁজ দেখিয়ে নির্বাচন কমিশনে মিথ্যা আবেদন করে আমার জাতীয় পরিচয়পত্র (এনআডি) বাতিল করে দিয়েছে। ইতোমধ্যে কিছু সম্পদ জবর-দখল করে ভোগ করছে ওই চক্রটি। সংবাদ সম্মেলন চলাকালে ফণি ভূষণ মন্ডল তার জন্ম নিবন্ধন সদন, ইউনিয়ন পরিষদ প্রদত্ত নাগরিত্বের সনদ, ওরেশ কায়েম সনদ ও বাতিল হওয়া এনআইডি কার্ডসহ বিভিন্ন কাগজপত্র দেখান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফণি ভূষণ মন্ডল বলেন, তার ছেলে-মেয়েরা দেশে না থাকার সুযোগ কাজে লাগিয়ে ওই চক্রটি ষড়যন্ত্রমূলক ভাবে তার এনআইডি বাতিল করেছে। এমনকি বাতিলের পূর্বে তাকে কোন প্রকার নোটিশ প্রদান করা হয়নি বলেও তিনি দাবী করেণ। তার প্রতিপক্ষের লোকজন প্রবাব শালী হওয়া তিনি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।