Nabadhara
ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে মটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষে সেনা সদস্য নিহত

MEHADI HASAN
এপ্রিল ৩০, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে মাজড়া নামক স্থানে আজ শনিবার প্রাইভেটকারের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য ইমরান হোসেন(২০) নিহত হয়েছেন।তিনি ঢাকা থেকে ঈদের ছুটিতে মটরসাইকেলে করে গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট যাচ্ছিলেন।তার পিতার নাম মানিক মোল্লা।হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশের ওই পরিদর্শক জানান, সেনা সদস্য সৈনিক মোঃ ইমরান হোসেন মটর সাইকেলে করে ঢাকা থেকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে ঢাকাগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২৫-০৯৬২) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সৈনিক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে সাথে সাথে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছে।

নিহত ইমরান হোসেনের সেনা নং-১৪৫৩৫৯১, আইডি নং-ইঞ্জিঃ ১২৫৪৭৫। সে ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আর ই ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন বলে আইডি কার্ড সূত্রে জানা যায় বলেও পুলিশের ওই কর্মকর্তা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।