বাগেরহাটের চিতলমারীতে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহাতা দিবস পালিত হয়েছে। বিসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর সপ্ন পুরন, বিনামূল্যে আইনী সেবার দ্বার উম্মোচন প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিনিধি,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা,সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন,সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, ব্র্যাক প্রতিনিধি সাজিয়া অফরিন প্রমুখ।

