Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আইনগত সহায়তা দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৮, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল নড়াইলে ১১তম জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার(২৮এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান আলমাচ হোসেন মৃধার সভাপতিত্বে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন. জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রণয় কুমার দাস, সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা(সিনিয়র সহকারি জজ), নড়াইল পশুপতি বিশ্বাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমাতুল মোর্শেদা,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী,জিপি এ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী,অতিরিক্ত পিপিএ্যাডঃ আলমগীর সিদ্দিকী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, সাধারন সম্পাদক এ্যাডঃ শেখতায়েব আলী আসাদসহ বিচারক,আইনজীবি,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।