নড়াইলের লোহাগড়া সিঅ্যান্ডবি চৌরাস্তা এলাকায় মোর্শেদা ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সোমবার (২৪ জুলাই) বিকালে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন-ডাক্তার শুভাশিস বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
নড়াইল সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলি বলেন জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সমন্বয়ে মোর্শেদা ক্লিনিকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ৮ জুলাই লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড় এলাকায় দৃষ্টিকোণ চক্ষু হাসপাতাল-৩ কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

