Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে দায়ের কোপে নারী নিহত, ঘাতক আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে দায়ের কোপে সুধারানী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রমেশ (৩০)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। রমেশ ওই গ্রামের সিদাম মণ্ডলের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রমেশ তাঁর স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তাঁর মা ও কাকি সুধারানী পুত্রবধূকে রক্ষা করতে এগিয়ে গেলে রমেশ ধারালো দা দিয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে রমেশের মায়ের ডান হাতের আঙুল কেটে যায় এবং কাকি সুধারানী ঘাড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রমেশের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। স্ত্রীকে মারধরের সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তিনি তাঁদের ওপর হামলা চালান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল পাটোয়ারী জানান, সুধারানী হত্যার ঘটনায় অভিযুক্ত রমেশকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।