Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় ৯৫ টি পূজামন্ডপে প্রতিমন্ত্রী পলকের ডিও বিতরণ

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ১৫ বছরে সিংড়া তথা চলনবিলের অভূতপূর্ণ উন্নয়নই তার প্রমাণ।

আজ শুক্রবার (২০ অক্টোবর) নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হলরুমে শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে উপজেলার ৯৫ টি পূজামন্ডপের অনুকূলে সাড়ে ৪৭ মেট্রিক টন সরকারি ডিও (চাউল) ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক মানষী ভট্রাচার্য প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।