Nabadhara
ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা

Link Copied!

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল হক মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়র বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, শিবপুর ইউপি চেয়াম্যান অলিউজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।