Nabadhara
ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ২৯, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় বিএনপি-জামাত নৈরাজ্য ও দেশের চলমান উন্নয়নে বাধাঁ সহ বিএনপির হরতাল এর প্রতিবাদে বিক্ষভ মিছিল সেই সাথে শান্তি সমাবেশ এর আয়োজন করে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ আওয়ামীলীগের অজ্ঞ-সংগঠনের নেতা কর্মীরা।

আজ রবিবার ২৯শে অক্টোবর সকাল ১১টার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রধান কার্ালয় থেকে মিশিল বের হয়ে সমগ্র গোপালগঞ্জ প্রদক্ষিন করে গোপালগঞ্জের প্রান কেন্দ্র চৌরঙ্গি চত্বরে এসে মিশিলটি শেষ হয়। পরবর্তীতে এই চত্বরে শান্তি সমাবেশ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

শান্তি সমাবেশে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত-বিএনপির নৈরাজ্য, অপপ্রচার ও দেশের চলমান উন্নয়নে বাধা সৃষ্ঠির লক্ষে হরতাল এর বিরুদ্ধে সাধারন মানুষকে রুখে দাড়াবার আহব্বান জানান। বক্তারা সারা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে বর্তমান আওয়ামী সরকারকে আবারো ভোট প্রদান করে পূনরায় নির্বাচিত করার আহব্বান জানান।

শান্তি শমাবেশের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান। সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জি,এম শাহাবউদদ্দিন আজম, উপদেষ্ঠা রুহূল আমিন শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান, আকবর আলী, সুজিত চেয়ারম্যান, কামরুল ইসলাম বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম কবির, সাধারন সম্পাদক মোঃ আলিমুজ্জামান বিটু, মোঃ রাসেল, তানভির নেওয়াজ ইমেজ, আজিজুর রহমান, মোঃ শিহাব মোল্লা, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি এম,বি সাইফ বি মোল্লা, ভারপ্রপ্ত সভাপতি মাসুদ রানা জোবায়ের, সাহাবুদ্দিন হিটু , থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ, মোঃ হেলাল মোল্লা, মোঃ দিদার সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।