Nabadhara
ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১১ নভেম্বর খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়ায় মহিলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪ টায় ধোপাখালী ইউনিয়নে শিয়ালকাঠি ক্লাবে ধোপাখালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ধোপাখালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া বেগম এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সীতা রানী দেবনাথ।সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ শরিফা হেমায়েত, কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আজাদ হোসেন বালী,ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই,সাধারন সম্পাদক এম এ মান্নান, ধোপাখালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীমতি পাইক সহ ধোপাখালী ইউনিয়ন ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা ও কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।