Nabadhara
ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

”স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। ১ নভেম্বর (বুধবার) সকাল ১০ টায় কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব উন্নয়ন দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহাসীন হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান,কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান,আইসিটি কর্মকর্তা খান এম এইচ রাসেল, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক ও যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগী ও প্রশিক্ষন প্রাপ্ত সদস্যরা।এদিন আলোচনা শেষে যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত ১২ জন সদস্যকে ৬ লাখ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ ও ৬০ জন যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের সনদ সহ যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।