Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত

Link Copied!

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে  চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বুধবার (১ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেনের সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার  মোঃ সোহরাব হোসেনর সঞ্চলনায় এতে বিশষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান  অশোক কুমার বড়াল । উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, এছাড়া উপস্থিত ছিলেন  চিতলমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কাণ্ডারি হবে দেশের যুবসমাজ।তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, গড়ার লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।