Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৪, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী বাজারের উত্তর পাশে খালের জায়গা ভরাট করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন ভেঙে দিয়েছে সকল অবৈধ স্থাপনা ।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার চাচুড়ী বাজারের উত্তর পাশে ৩০ নম্বর কৃষ্ণপুর মৌজার সরকারের ১নং খাস খতিয়ানের ৩৪৩৭ দাগের জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয় স্থায়ীয় স্থাপনা। অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জায়গা উদ্ধার করা ও খাল পাড়ে মানুষের চলাচলের উপযোগী করতে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১০ জনের মালিকানায় ১৪ টি স্থাপনার বিভিন্ন অংশ ভাঙ্গা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, বাজার এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে স্থায়ী-অস্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। তাঁদেরকে বার বার নোটিশ দেয়া হলেও তাঁরা স্থাপনা সরাতে ব্যর্থ হয়েছে। সে কারণে সকাল থেকেই অভিযান পরিচালনা করে অবৈধ দখল করা খালটির সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।