Nabadhara
ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ার মেয়র মতিয়ার হাজরা ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরাকে (৫৫)ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ভাটারা থানা পুলিশ গ্রেফতার তাকে করে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

 

ভাটারা থানার ওসি তদন্ত মোঃ সুজন হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার একটি টিম তাকে আটক করে।

বৈষম্য বিরোধী আন্দোলনে ভাটারা থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলা নম্বর ৩৩। একই সাথে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

 

জানাযায়, মতিয়ার রহমান হাজরা নৌকা প্রতীক নিয়ে ২০২৩ সালের ২৮ জুলাই কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত নির্বাচিত হন। এর আগে কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

নির্বাচনে মতিয়ার রহমান হাজরা রাজনীতিতে পর্য়ায়ক্রমে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ ছাত্রলীগের ব্যনারে জিএস, কলেজ ছাত্রলীগের সভাপতি, কোটালীপাড়া উপজেলা ছাত্র লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মতিয়ার রহমান হাজরা কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।