Nabadhara
ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের আঠারোবাকি নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্বার

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের আঠারোবাকি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ। বুধবার(১৯ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গায়ে কালো গেনজি রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে নড়াগাতি থানার পহরাডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নড়াগাতি থানা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।