Nabadhara
ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে মারাত্মক জখম

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর  গোয়ালন্দে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে।  আহত যুবকের নাম রনি (২৫)। সে ফরিদপুর কোতোয়ালি থানার আনন্দবাজার এলাকার ইসমাইলের ছেলে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে  গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাংগি এলাকায় গাদু মাতবরের মেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে।   স্হানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় অভিযুক্ত যুবকরা হলেন দরাপের ডাঙ্গী এলাকার রাসেল (২৫),শিমুল (২৯), মিলন (২৫), তৌফিক(২৫), আজমির (২৩), মানিক (৩২) সহ কয়েকজন।  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

জানা গেছে, এক/ দেড় মাস আগে দরাপের ডাঙীর যুবক রাসেল তার দলবল নিয়ে পাশ্ববর্তী আনন্দবাজার এলাকায় অজ্ঞাতনামা একজনকে ধরে আনার জন্য যায়। তখন স্থানীয় লোকজন রাসেল ও তার দলবলকে ঘিরে ফেলে মারধর করে। রনি তখন রাসেলকে বাঁচানোর চেষ্টা করে। রাসেল মার খেয়ে ঘটনাস্থল থেকে চলে আসে। কিন্তু রাসেলের ধারণা, রনি নিজেই তাদের উপর হামলার নেপথ্যে ছিল।  সেই সন্দেহের জের ধরে মঙ্গলবার রনি দরাপের ডাঙীর মেলায় ঘুরতে আসলে তার উপর রাসেলরা হামলা চালায়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি নিজেই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। আহত যুবককে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।