Nabadhara
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ট্রাংকে লুকানো স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক

গোপালগঞ্জে নিখোঁজের দুদিন পর হত্যা করে ট্রাংকে লুকিয়ে রাখা মুহিন মোল্যা নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মুহিন সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

 

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ওই ইউপি সদস্যের ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আমিনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোজাখুজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। আটকদের দেয়া তথ্যে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেধে ট্রাঙ্কে আটকে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে একজনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।