শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে ৯৫ পুড়িয়া হেরোইন সহ তিন মাদককারবারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় মহাসড়কের উপর হতে তাদেরকে হেরোইনসহ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), হাউলি কেউটিল গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান অরফে রনি (২২) ও ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর এলাকার ওমর শেখের ছেলে মোঃ আশিক শেখ (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পুড়িয়া হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

