Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ইয়াবা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল সহ ৭ মামলার  আসামী গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১১, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ইয়াবা, চোরাই স্বর্ণালংকার, রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধারসহ সজল (৩৭) নামে ৭ মামলার এক দাগী আসামীকে গ্রেফতার করেছে।

 

 

গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী খন্দকার পাড়া গ্রামের আওয়ালের ছেলে।

 

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রাকিবুল ইসলাম সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় পুলিশের একটি দল পাঠান। দলটি সেখানে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর হতে তাকে গ্রেফতার করে।

 

 

এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট, সুমি জুয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে ছোট-বড় স্বর্ণের ৬টি আংটি , স্বর্ণের দুল ১৮টি, লকেট ৩টি, ব্রেসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি ও বিভিন্ন ধরনের নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টিসহ স্বর্ণের সর্বমোট ৫ ভরি ৪ আনা ৫ রতি সহ ১টি রুপার আংটি উদ্ধার করে।

 

 

এ সময় তার কাছ থেকে ১টি রেজিষ্ট্রেশন বিহীন Apache RTR ব্লু কালারের মোটরসাইকেল, নগদ ৮ হাজার টাকা, ১টি পুরাতন VIVO এ্যানড্রোয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

 

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া অস্ত্র, চুরি সহ মোট ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীকে রাজবাড়ী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।