Nabadhara
ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার প্রথম নারী ইউএনও ফারজানা আক্তার

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক
জুন ১, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী, বিশেষ প্রতিবেদক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার।

 

রবিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মো.মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার। সর্বশেষ টাঙ্গাইলে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

 

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

পরে পরে রাজবাড়ী, বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন।

 

টুঙ্গিপাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত। সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগনের কল্যাণে কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।