Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

মেহেরপুর প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুর সদর উপজেলায় কার্যকর সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সিডিপির সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ১৩টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেন।

সদর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।

প্রশিক্ষণে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান শাওন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মোহা. নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক মো. রোকনুজ্জামান, সহকারী পরিদর্শক সাঈদ আনোয়ার, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস, জ্যোতি মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক উম্মে হানী চায়না এবং হরিরামপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আছেদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বাবলু সূত্রধর বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কার্যকর মাধ্যম। এর মূল শক্তি পারস্পরিক সহযোগিতা, আস্থা ও ঐক্য। সমিতির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। সঞ্চয় ও বিনিয়োগের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক বলেন, সমিতিকে কার্যকর ও সদস্যবান্ধব করতে সদস্যদের অধিকার, দায়িত্ব এবং পরিচালনার নিয়মকানুন সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মিত হিসাব সংরক্ষণ, সঠিক ঋণ ব্যবস্থাপনা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা সমিতির স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।