Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গদখালীতে এ/সিড নি/ক্ষেপ: প্রত্যাখ্যাত প্রেমের জেরে নারী ও শিশুসহ তিনজন দ/গ্ধ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ৩, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। প্রত্যাখ্যাত প্রেমের জেরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—শিশু ইয়ানূর (৮), তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তারা স্থানীয় জামাত হোসেনের পরিবারের সদস্য।

 

পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ফজলুর রহমানের বাড়ির কর্মচারী জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিয়ের প্রস্তাব দিয়ে চাপ প্রয়োগ করছিল। রিপা প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে জসিম রাতে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে।

 

এতে সবচেয়ে বেশি দগ্ধ হয় শিশু ইয়ানূর। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হয়েছেন।

 

আহত রিপা জানান, “আমি বারবার তাকে না বলেছি, কিন্তু সে মানতে চায়নি। হুমকি দিত। শেষমেশ এসিড ছুড়ে মারল।”

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত জসিমকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।