Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া প্রেমের ফাঁদে পড়া রোজিনা উদ্ধার, সেনাবাহিনীর অভিযানে

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

সোহানুর রহমান, খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রেমের ফাঁদে পড়ে স্বামী ও সন্তানকে ছেড়ে পালিয়ে আসা রোজিনা খাতুন (৩০) নামের এক নারীকে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যের উপস্থিতিতে তাঁকে বাবা–মায়ের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনা খাতুনের স্বামী আব্দুল করিম। তাঁদের বাড়ি ঢাকার আশুলিয়া থানার গোরিপুর গ্রামে। কয়েক দিন আগে তিনি নিখোঁজ হলে পরিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, রোজিনা দীঘিনালার ২ নম্বর বোয়ালাখালী ইউনিয়নের দুর্গম নৌকাছড়া এলাকার প্রেমিক জীবন চাকমার বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি জানার পর নিখোঁজ রোজিনা খাতুনের বাবা দীঘিনালা সেনা জোনে উপস্থিত হয়ে মেয়েকে উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চান। পরে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক, পিএসসি‘র নির্দেশনায় এই অভিযান পরিচালা করে সেনাবাহিনী।

পরিবারের অনুরোধে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রেমিক জীবন চাকমার বাড়ি থেকে রোজিনাকে উদ্ধার করে সেনা জোনে নিয়ে আসা হয়।

এ সময় ০২ নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রোজিনাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়া থানাতে এ বিষয়ে জিডি রয়েছে। প্রেমের ফাঁদে পড়ে ঢাকা থেকে দীঘিনালার পাহাড়ি এলাকায় আসেন রোজিনা খাতুন। পরে সেনাবাহিনী তাঁকে সোমবার উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘এ ঘটনায় দীঘিনালা থানায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।