Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মৎস্যঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার 
নভেম্বর ৪, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের চিতলমারীতে একটি মৎস্যঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অনিক দাস যশোরের মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তাঁর বাবা পেশায় একজন সুইপার। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার নালুয়া বাজারের পাশে একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে অনিক বাড়ি থেকে কাপড়বিহীন অবস্থায় বের হয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে বড়গুনি এলাকার একটি মাছের ঘেরের পাড়ে চলে যায়। পরে বিকেল ৫টার দিকে ওই ঘেরে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

শিশুটির পরিবার ও প্রতিবেশীদের দাবি, অনিক মানসিক ভারসাম্যহীন ছিল।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।