মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে বিএনপির সাবেক স্থানীয় নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) বিকেলে মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুল ইসলাম আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কুরবান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা।
এ সময় মনোহরপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুর রাজ্জাক ফারুকসহ ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

