Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা আইডিয়াল। সভাটি আয়োজন করা হয় লিলিয়েনা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বৈদ্যনাথ বর্মন, ইউআরসি ইন্সট্রাক্টর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, সহকারী শিক্ষা অফিসারবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

প্রকল্প সমন্বয়কারী ফারজানা মুস্তাহিদ সভার উদ্দেশ্য তুলে ধরেন। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ ও সেগুলো মোকাবিলার করণীয় সম্পর্কে আলোচনা করেন। সিবিআর অফিসার সুব্রত বাছাড় সভাটি সঞ্চালনা করেন।

 

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হলে পরিবার, বিদ্যালয়, শিক্ষক ও সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে। তারা প্রতিবন্ধীদের প্রতি সামাজিক সচেতনতা বাড়ানো এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

 

সভায় সার্বিক সহযোগিতা করেন ফিল্ড ট্রেইনার আফতাবুর জামান, সিবিআর ফেসিলিটেটর সাইজুল ইসলাম ও সিবিআর ইন্টার্ন পূর্ণিমা মহলদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।