Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতি থেকে অপহৃত স্কুলছাত্রী ফরিদপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

MEHADI HASAN
সেপ্টেম্বর ২, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতি থেকে অপহৃত স্কুলছাত্রী সুমাইয়া আক্তারকে (১৪) ফরিদপুর থেকে উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ। এ সময় অপহরন মামলার ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সুমাইয়া বড়দিয়া ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও পানিপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে।

পুলিশ সুত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল আপহরনকারি পানিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইাকে অপহরন করে। এই অভিযোগে ২৪ আগষ্ট সুমাইয়ার মা আঞ্জুয়ারা বেগম বাদি হয়ে সাজ্জাদ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে নড়াগাতি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। বুধবার (১ সেপ্টেম্বর) ফরিদপুর সদর থানা ও নড়াগাতি থানা পুলিশ রাত আড়াইটার দিকে সাজ্জাদ হোসেনের বাড়ি রঘুনন্দপুর গ্রাম থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে আসামী সাজ্জাদ হোসেন (২০), তার বাবা আক্কাস মোল্যা ( ৪৫) ও তার মা মিলি আক্তারকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।

বৃহস্পতিবার উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও আসামীদের জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, অপহৃত স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।