Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুই হত্যার তদন্তে বিরাম্বনা, রিপন আটক নিয়ে বিতর্ক

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা আদালতের প্রধান ফটকের পাশে দুই যুবককে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্দেহভাজন হিসেবে রিপন নামে এক যুবককে আটক করলেও তাকে ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

রিপনের পরিবার, এলাকাবাসীসহ নিহত হাসিব হাওলাদারের পরিবারও দাবি করছে—রিপন পুরোপুরি নির্দোষ। হত্যাকাণ্ডের সময় তিনি ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য বাজারে ছিলেন বলে সিসিটিভি ফুটেজও প্রশাসনের সামনে উপস্থাপন করেছেন স্বজনরা। এরপরও তাকে মামলায় গ্রেপ্তার দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

গত ৩০ নভেম্বর আদালতে সোনাডাঙ্গা থানার একটি অস্ত্র মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে অসংখ্য মানুষের সামনে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন। দুজনই খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার পর থানা ও কারাগার–সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুই থেকে তিন মাস আগে খুলনা জেলা কারাগারে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে বড় ধরনের মারামারিতে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘পাগলা ঘন্টা’ বাজিয়ে হস্তক্ষেপ করতে হয় কারাকর্তৃপক্ষকে। ওই সময় পলাশ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ গ্রেনেড বাবুর ছোট ভাইকে মারধর করে। সূত্র দাবি করে, হাসিব তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর থেকেই প্রতিশোধের পরিকল্পনা করে গ্রেনেড বাবু ও তার অনুসারীরা।

সূত্র আরও জানায়, সোনাডাঙ্গা থানার অস্ত্র মামলায় জামিন পেয়ে হাসিব কারাগার থেকে বের হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়। সোর্সের তথ্যের ভিত্তিতে সুযোগ বুঝে হত্যাকারীরা হামলা চালায় এবং প্রকাশ্য দিবালোকে দুজনকে হত্যা করে।

তদন্তের অগ্রগতি জানতে যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা ও খুলনা থানা পুলিশের ওসি তদন্ত শাহজাহান আহমেদ বলেন, রিপনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। রিপনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। তবে রিমান্ডের সময়সীমা সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।