Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ছয়টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় ইটভাটার চিমনি,কীলন এবং সমস্ত কাঁচা ইট ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বাবুপুর বাজার,বাকা-জুকা,পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত মোট ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন।

পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক মিয়ার পরিচালনায় জেলা পুলিশ,আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, কালিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর নড়াইল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী অভিযানে কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস,মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস ও মেসার্স আর বি আই ব্রিকস এবং জিকজ্যাক পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইটভাটার চিমনি,কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঙ্গে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন,ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।